মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ ধরায় ১৯ জেলের কারাদন্ড

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১৯ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ১৯ জেলেকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ১৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানের এক পর্যায়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্যদের নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এছাড়া অভিযানে আরো উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ উপ-পরিচালক আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ শাহীনূর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন,বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর