মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মহেশরৌহালীতে নড়বড়ে বাঁশের সাঁকো এলাকাবাসীর দুর্ভোগ

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

তাড়াশে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে মহেশরৌহালী রাস্তা পার হতে হয় প্রতিদিন এলাকাবাসীকে। আর এ অবস্থা চলে আসছে অর্ধশত বছরেরও বেশি সময় ধরে।
তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে মহেশরৌহালী গ্রামের মধ‍্যে দিয়ে যাওয়া  এই রাস্তাটি পাকা নির্মানের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন পাকিস্তানের সময় থেকেই। একবছর আগে স্থানীয় প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে এখানে রাস্তা  নির্মানের জন্য মাটি পরীক্ষা করা হলেও আর কোন অগ্রগতি হয়নি। মহেশরৌহালী গ্রামবাসীকে এখনও তৈরি করতে হচ্ছে বাঁশের সাঁকো। আর এই সাঁকো পারাপারে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
মহেশরৌহালী গ্রামের লোকজন জানান, প্রতিবছর জুন মাস থেকে ডিসেম্বর  মাস পর্যন্ত এই  পানি থাকে। ফলে তারা রাস্তার উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেন। এই সাঁকোর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে মহেশরৌহালী গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী চাকরৌহালী, বিরৌহালী, পংরৌহালী, হামকুড়িয়া, কোনাবাড়ি, এবং নওগাঁর  গ্রামের লোকজনকে এই রাস্তা  পার হয়ে মহেরৌহালী  উচ্চ বিদ্যালয়, মহেরৌহালী প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, তাড়াশ উপজেলা সদর, পৌর বাজার, সাব রেজিষ্ট্রি অফিস ও নওগাঁর  বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। অনেক সময় স্কুলের শিক্ষার্থীরা এই সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে আহত হয়। প্রতিদিন সহ¯্রাধিক লোক এই সাঁকো পারাপার হন। পারাপারের এ দুরাবস্থা চলে আসছে পাকিস্তান আমল থেকেই।
মহেশরৌহালী গ্রামের বাসিন্দা শিক্ষাক জেছমিন নাহার সাংবাদিক মুন্না তালুকদার জানান, উক্ত রাস্তারটি পাকা নির্মান করার জন্য স্থানীয় লোকজন অনেকবার নওগাঁর  ইউনিয়ন পরিষদ  উপজেলায় আবেদন জানিয়েছেন। এক বছর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজনু মিয়ার সহযোগিতায় তাড়াশ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বাঁশের সাঁকোর স্থানটি পরিদর্শন করে একটি পাকা রাস্তা  নির্মান প্রকল্প প্রস্তুত করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এরপর সম্ভাব্য সেতু নির্মান স্থানের মাটিও পরীক্ষা করা হয়। কিন্তু তারপর আর এব্যাপারে কোন অগ্রগতি এলাকাবাসীর চোখে পড়েনি। ফলে এ অঞ্চলের মানুষের এই শাখা রাস্তা  পারাপারের দুর্ভোগ আজও অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মহেশরৌহালী গ্রামের পাশে রাস্তা  নির্মানের প্রকল্প প্রনয়ণ করে তা বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই রাস্তাটি দেখা হয়েছে  হয়েছে। আগামীতে রাস্তাটি নির্মাণ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর