শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ নজরুল বর্ষ উপলক্ষে চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ঈশ্বরদীতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েলসহ ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

আমার গুরু এম রহমত উল্লাহ্ – আব্দুল কুদ্দুস তালুকদার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন

পাবনার কবিতা সংসদের সম্মেলনে
তার সাথে দেখা হয় এক শুভক্ষনে।
আজ থেকে তা প্রায় দুই যুগ আগে
প্রথম দেখার সাথেই তাকে ভাল লাগে।
কথায় তিনি জানালেন জন্মস্থান তাড়াশে
আমি নিমগাছির শুনে খুশীতে মুচকি হাসে।
আপন করে নিলেন মোরে নিমিষে
হল থেকে বেরিয়ে খাওয়ালেন পাশে বসে।
এমনধারা অতিথি পরায়ন ছিলেন আজীবন
দেখা হলে চা – সিঙ্গাড়ার করতেন নিমন্ত্রন।
না খাইয়ে ছাড়তেন না নাছোড়বান্দা সম
কৃতজ্ঞতায় – শ্রদ্ধায় নত চিত্ত মম।
বাংলাদেশ কবিতা সংসদের স্থায়ী সদস্য ছিলেন
আমাকেও আজীবন মেম্বর করে নিলেন।
পরবর্তীতে আমার ক্ষুদ্র যা কিছু লেখা
বলা চলে এসবই তার কাছে শেখা।
চলনবিলের নানা স্থানে সাহিত্য সম্মেলনে
যাবার বেলায় সংঙ্গী করে নিতেন আমায় সনে।
তাড়াশে এমন হলে হয়তো দুদিন আগে
ফোন করে জানাতেন গভীর অনুরাগে।
মিটিংয়ে সাক্ষাৎ হলে প্রায়ই চুমু খেতেন
ভালবাসা কাকে বলে প্রকাশ্যে দেখিয়ে দিতেন।
নাতনীসম কবিগন সভাস্থলে এলে
প্রেমিক – প্রেমিকা হেন মিশতেন তাদের পেলে।
দিলখোলা, মহৎপ্রান, মানবিকতায় ভরা
চলনবিলের ছিলেন তিনি উজ্জ্বলতম তারা।
কারো মুখে কোনো নিন্দা শোনা যায়নি তার
এরূপ ভাল মানুষ আজ খুঁজে পাওয়া ভার।
কবি, লেখক, সাহিত্যিক কী নামে যে ডাকি তারে
হঠাৎ গত ২৩ জুন চলে গেলেন পরপারে।
ছালাম জানাই আমার গুরু হাজী এম রহমত উল্লাহ্
জান্নাত তারে দিও তুমি হে মাবুদ মহান আল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর