মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে দুর্গোৎসবে ফারাজ আইয়াজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ি লুঙ্গি বিতরণ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

মানুষের পাশে আমরা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার ৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামে কুড়মালি পাঠশালায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা। এ সময় উপস্থিত ছিলেন, কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জল মাহাতো, মাহাতো সমাজপতি দীগেন্দ্রনাথ মাহাতো, ঝুমুর শিল্পী উপেন্দ্রনাথ মাহাতো, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন জয়, মাই টিভির জেলা প্রতিনিধি ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ,এম মোনায়েম খান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান জনি প্রমুখ।
অনুষ্ঠানে পশ্চিম আটঘরিয়া গ্রামের ২২ জন নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা বলেন, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় এবারো শাড়ি- লুঙ্গি বিতরণ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর