মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে গ্যাসের চুলার আগুনে রেস্টুরেন্ট পুড়ে ছাই, ২ লক্ষ টাকার ক্ষতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

চাটমোহরে বিলচলন বাঁওশা ব্রিজ এর ওয়াপদা বাঁধ এলাকায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকান্ডে কুটুমবাড়ি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে রেস্টুরেন্টের প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন ধরে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও দোকান ঘরে ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাটমোহরের বিলচলন ইউনিয়নের বাওশা ব্রিজ ওয়াপদা এলাকায় কুটুমবাড়ি রেস্টুরেন্টটি অবস্থিত। এ রেস্টুরেন্টটি পরিচালনা করছেন মাসুদ রনা। রবিবার দুপুরে রান্নার কাজ করছিলেন। রান্না করার সময় হঠাৎ চুলায় আগুন ধরে গেলে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। আগুনে রান্না ঘর সহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পানি বহনকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। দোকানে থাকা অনেক মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর