মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নওগাঁর রাণীনগরে দোকানের তালা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে হানিফ ইলেক্ট্রনিক্স দোকানের তালা কেটে প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

দোকান মালিক হাসিবুল হাসান বলেন, প্রতি দিনের ন্যায় রাত ৯টা নাগাদ বেচা-কেনা করে দোকান ঘরে তালা দিয়ে চলে যাই। শুক্রবার সকালে দোকানের কর্মচারী দোকানে এসে দেখতে পায় দোকান ঘরের মূল গেটের তালা কাটা। কর্মচারী আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। সাথে সাথে দোকানে এসে দেখি মূল গেটসহ সবগুলো গেটের তালা কেটে চোরেরা দোকানের বিভিন্ন কোম্পানীর শতাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ক্যাশে থাকা নগদ প্রায় চার হাজার টাকা, ক্রয়-বিক্রয়ের দুইটি রেজিষ্ট্রার বই, মেমো বইসহ প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে উপজেলার বাহাদুরপুর গ্রামের তাছের সরদারের ছেলে দোকান মালিক হাসিবুল হাসান জানান।
এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, তবে দোকান মালিককে অভিযোগ দিতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর