মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় ভাব বৈঠকি পালা গান অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

আত্মশুদ্ধি, প্রেম ও দেহতাত্ত্বিক ভাবনা নিয়ে বৈঠকি ও পালা গানের আসর অনুষ্ঠিত হয়ে গেলো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ফকির বাড়ীতে। বৃহস্পতিবার রাতব্যাপী বালসাবাড়ীর প্রয়াত আলহাজ ফকিরের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই আত্মশুদ্ধি, বাউল ও পালা গান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশ বরেণ্য বাউল শিল্পী টাঙ্গাইলের শরীয়ত সরকার ও ঢাকা দোহারের নাছরিন সরকার অংশ নেয়।

আয়োজন কমিটির সদস্য আলম জানান, অসাম্প্রদায়িক মনোভাব, জাতিবর্ণ ভেদাভেদ ও সমাজে সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এই ভাব বৈঠকি পালা গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন  মানিকগঞ্জ সাসাব দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত পীরে এ কামেল শিবলী শাহ্।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী, উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর শাহ্ সূফী নজরুল ইসলাম লেবু, বাউল অনুরাগী সাংবাদিক রাজু আহমেদ সাহান, মোঃ আব্দুল হাকিম মানিক, ইউপি সদস্য শিহাব উদ্দিন সহ বাউল গান প্রেমিক হাজারো ভক্ত নর-নারী।

অনুষ্ঠানের শুরুতেই বাদ্যযন্ত্রে দেশিয় গানের সুর ঝংকার তুলে অনুষ্ঠানের সূচনা করেন যন্ত্র শিল্পীরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত ও অনুরাগীদের গানে গানে মাতিয়ে রাখেন বাউল শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর