মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ট্রাকচালক হাশেম (৩২) নিহত হয়েছেন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক হাশেম সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি বাজার এলাকায় ট্রাক- পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর