মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: নাঈম ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মল্লিকচক স্কুলের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর ভাটোপাড়া গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে ও রাজশাহী বঙ্গবন্ধু কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে নাঈম তার বন্ধু শিশিরের সাথে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়া থেকে রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ভাঙ্গুড়ার মল্লিকচক এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পিছন থেকে নাঈম সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: ফয়সাল বিন আহসান বলেন, নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর