সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহর উপজেলা কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষক লীগ চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, পাবনা-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম- সভাপতি চাটমোহর উপজেলা আওয়ামী লীগ, আতিকুর রহমান আতিক- সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, সাখাওয়াত হোসেন সুইট – সহ-সভাপতি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি, আসাদুজ্জামান বিপ্লব সাংগঠনিক সম্পাদক কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি, মোঃ সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক চাটমোহর উপজেলা আওয়ামী যুবলীগ ও এস,এম,আব্দুল মান্নান মাষ্টার – আহবায়ক চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা আ ন ম মেজবাহুর রহমান রোজ- সহ সভাপতি, কৃষক লীগ পাবনা জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন, তৌফিকুর রহমান তৌফিক- সাধারণ সম্পাদক পাবনা জেলা কৃষক লীগ।
সম্মেলনে মিজানুর রহমান মজনু খাঁনকে সভাপতি ও হাফিজুর রহমান কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষক লীগ চাটমোহর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর