মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছায় বরণ শিক্ষা অফিসার আপেল মাহমুদ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

নবাগত রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদকে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) এর নেতৃবৃন্দ। গত বৃহ:বার বেলা ১২ টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে তাকে বরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সমিতির সভাপতি আব্দুল আজিজ রতন, সাধারন সম্পাদক বাবুল কুমার দত্ত,সহ সভাপতি আবদুস ছালাম,শিক্ষক আফাজ উদ্দিন,জীবন কুমার কৃষ্ণ।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সৎ,যোগ্য, নিষ্ঠাবান একজন শিক্ষা অফিসারকে দীর্ঘদিন পর আবারো রায়গঞ্জে পেয়ে সবাই খুশি এবং ধন্য হন। । তার দিকনির্দেশনা,পরামর্শ আর প্রচেষ্টার দ্বারা যেন রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নয়ন হয়,নেতৃবৃন্দ এ অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয়করণকৃত শিক্ষকদের চাকরি সংক্রান্ত নানাবিধ জটিলতার কথা তুলে ধরলে শিক্ষা অফিসার আপেল মাহমুদ নিয়মানুসারে সমাধানের আশ্বাস প্রদান করেন। পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসার আপেল মাহমুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর