শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (১১-সেপ্টেম্বর) রাতে বিএনপির জেলা শাখার আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির এক সভায় অধিক সদস্যর সমর্থনে চাটমোহর, ভাঙ্গুড়া, ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা সদরসহ মোট ৫ উপজেলার বিএনপির উপজেলা ও পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিলুপ্তির সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
পাবনা জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিব মুঠো ফোনে বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৫টি উপজেলা ও পৌর আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ইউনিটগুলো পরিচালনার জন্য শিগগির উপজেলার ও পৌর সংশ্লিষ্ট নের্তৃবৃন্দের সঙ্গে আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর