মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শিক্ষা সফরে গিয়ে মেডিকেল ছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে খুশবু মঞ্জুর (১৯) নামের এক কাশ্মীরি মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   খুশবু মঞ্জুর কাশ্মীরের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে। তিনি ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।   পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু দু’দিনের শিক্ষা সফরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসে। এরপর দুপুরে খাবার শেষে খুশবু ভবনের চার তলার ছাদে উঠেন।   এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।   পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান নিহত ওই শিক্ষার্থীসহ মেডিকেল কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও সাত শিক্ষক এখানে এসেছিলেন।   এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর