মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় বজ্রপাতে দুই কৃষক নিহত

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার দুপুরের দিকে এই বজ্রপাতের ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী পৌর ফতেহ মোহাম্মদপুরের প্রামানিক পাড়ায় মৃত হোসেন ফকিরের ছেলে আইনউদ্দিন ফকির (৭০) এবং আটঘরিয়া উপজেলার মাঝপাড়া কাকমারী গ্রামের মো. মহির উদ্দিন মোল্লার ছেলে সাদেক হোসেন মোল্লা (৩৬)।
পুলিশ, এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা জানান, আইনউদ্দিন বৃষ্টির সময় স্থানীয় জলাশয়ে পাট ধোয়ার সময় বজ্রপাতে নিহত হন। অন্যদিকে সাদেক মাঠে জমির পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ জানান, ঈশ্বরদী পৌর ফতেহ মোহাম্মদপুরে প্রামানিক পাড়ায় দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর