শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনা প্রেস ক্লাবের  দ্বি-বার্ষিক  নির্বাচনে সভাপতি ফজলু, সম্পাদক সৈকত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় এবিএম ফজলুর রহমান (সমকাল ও এনটিভি) সভাপতি এবং সৈকত আফরোজ আসাদ (বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজ) সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন দুই সহ-সভাপতি মির্জা আজাদ (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পাবনার আলো) ও শহিদুর রহমান শহিদ (সম্পাদক, দৈনিক নতুন বিশ্ববার্তা), যুগ্ম-সম্পাদক সরোয়ার উল্লাস (প্রথম আলো), অর্থ সম্পাদক সুশীল তরফদার (বাংলাদেশ বেতার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল (দৈনিক বিবৃতি), ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার (যমুনা টেলিভিশন), কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট (বাসস) ও দপ্তর সম্পাদক কানু সান্যাল (দৈনিক বাংলাদেশের খবর)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন রবিউল ইসলাম রবি (প্রধান সম্পাদক, দৈনিক পাবনা প্রতিদিন), ইয়াছিন আলী মৃধা রতন (সম্পাদক, দৈনিক বিবৃতি), আব্দুল মতিন খান (সম্পাদক, জোড় বাংলা), জহুরুল ইসলাম (দৈনিক দিনকাল), রাজিউর রহমান রুমি (একুশে টিভি), আব্দুর রশিদ (দৈনিক ভোরের ডাক) ও আবু হাসনাত আইয়ুব (সম্পাদক আজকের ইতিহাস)।

মোট ৬৩ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও অধ্যাপক পরিতোষ কুমার কুন্ডু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর