মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ার হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ প্রকল্পের অধিকার গ্রহনকৃত ভূমি ও স্থাপনার ন্যায্য মূল্যের দাবিতে গন বিক্ষোভ ও সমাবেশ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ স্থাপন প্রকল্পে ভূমি মালিকদের সঠিক মূল্যায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার সকাল ১২ টায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শত শত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

হাটিকুমরুল গোলচত্ত্বরের অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমি স্থাপনা মালিক স্বার্থ রক্ষা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সাত্তার সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বিএসসি,এমএআল বাকী, সদস্য সচিব মেস্তাফিজুর রহমান মুকুল,সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত,হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রওশন সরকার প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ আইনের (৯) এর (১) ক ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্থ ভূমি ও স্থাপনার মালিকদের সাথে সমন্ময় করে মূল্য প্রদানের দাবি জানান আন্দোলনকারিরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর