সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুর্নীতির কারণে অর্থনীতি আইসিইউতে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অধিকাংশ মন্ত্রী-এমপি-আমলাদের সীমাহীন দুর্নীতির কারণে অর্থনীতি আইসিইউতে এখন। কেবলমাত্র জনগণ চাইলেই এখান থেকে উত্তরণ ঘটানো সম্ভব।

২৭ আগস্ট সকাল ১০ টায় মিরপুর থানা নতুনধারার শাখা গঠনকল্পে আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা রাজনীতির নামে যারা পরিবারতন্ত্র-স্বৈরতন্ত্র-নৈরাজ্য-জঙ্গীবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করে রাজপথে থাকবে নিজেদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য।

সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মিরপুর থানা শাখার সমন্বয়ক কলি চৌধুরী, সদস্য শাহজাদা দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ এসময় বলেন, প্রতি বছর ১ লক্ষ কোটি টাকা পাচার থেকে রক্ষা করতে পারলে অর্থনীতি অন্তত আইসিইউতে যেতো না। সবাইকে সম্মিলিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে চলুন নতুনধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে এগিয়ে যাই।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর ২০১৭ সালে সকল শর্ত মেনে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করলেও বঞ্চিত করা হয় নিবন্ধনের রাজনৈতিক অধিকার থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর