মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কুঁড়িয়ে পাওয়া নবাজাতক শিশুটি এখন নতুন ঠিকানায়

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক শিশুটি উদ্ধারের পর শিশুটির দায়িত্ব নিলেন নিঃসন্তান এক দম্পতি।
জেলার কোন একটি উপজেলার দম্পতি বৃহস্পতিবার  (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিঃসন্তান এক দম্পতি শিশুটির দায়িত্ব নেন। স্বামী বিশেষ কাজে দেশেরে বাইরে থাকায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার স্ত্রী নবজাতক ওই শিশুকে গ্রহণ করেন।
জানা যায়, গত ২৩ আগষ্ট (মঙ্গলবার) সকালে বৃষ্টির সময় উপজেলার কৃষ্ণদিয়াড় এলাকায় হাঁস আনতে গিয়ে বাজারের ব্যাগে নড়াচড়া দেখে এগিয়ে যান আসমা নামে স্থানীয় এক গৃহবধূ। পরে তিনি ব্যাগে জীবিত নবজাতককে দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যান এবং স্থানীদের সহযোগীতায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই নবজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মঙ্গলবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা শেষে নবজাতক ওই শিশুকে নিতে ইচ্ছুক দম্পতিদের আবেদন আহবান করা হয়। শিশুটি গ্রহণের জন্য প্রায় ১৭ জন আবেদন পত্র দাখিল করেন।  বুধবার বিকেলে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে আবেদনের প্রেক্ষিতে ওই দম্পতিকে উদ্ধার হওয়া ওই নবজাতক শিশুর লালন পালনের দায়িত্ব দেওয়া হয়। পরে রাতে শিশুটিকে তুলে দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সবুজ আলী। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে শর্ত সাপেক্ষে নিঃসন্তান এক দম্পতিকে নবজাতক ওই শিশুটির দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর