মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে আগুন লেগে অসহায়ের একটি ঘর পুড়েছে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে আগুন লেগে এক অসহায়ের ১টি ঘরসহ ২ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রাত সাড়ে ১০ টার সময় উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের বড় লক্ষ্মীপুর মধ্য পাড়া গ্রামের আসহায় দরিদ্র পিতা মোঃ সাকোয়াত হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সরজমিনে গিয়ে দেখা যায়, একটি টিনের ঘর,নগত ৩০ হাজার টাকা, ফ্রীজ বিভিন্ন আসবাবপত্র ,চাউল, মূল্যবান জিনিস ও কাগজ পত্র পুড়ে ছাই হয়েগেছে। ওই অসহায় পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে ও প্রতিবেশীর আশ্রয়ে রয়েছেন।অগ্নিকান্ডে ভুক্তভোগী পরিবারের শাহানা ও রবিউল বলেন,রাতের খাওয়া শেষ করে কেবলি ঘুমিয়ে পড়েছি,ততক্ষণেই দেখি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন ধরে পুড়ো ঘর পুড়ে যাচ্ছে।পরে আমাদের চেচামেচিতে এলাকার লোকজন এসে আমাদের উদ্ধার করে বালি,পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১-এ ফোন দিলে তারা সংযোগটি বন্ধ করে দেয়।ততক্ষণে সবকিছু পুড়ে শেষ। এরই মধ্যেই ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে তারা ঘটনাস্থলে আসতে আসতে এলাকাবাশীর সহযোগিতার আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।আগুনে ক্ষতিগ্রস্থ সাকোয়াত হোসেনের স্ত্রী শাহানা বলেন,আমরা খুবি অসহায়,যে ঘর পুড়ে গেছে সে ঘর ছাড়া আমার আর কিছুই নেই। ৩ মেয়ে ও ১ ছেলেকে বিয়ে দিয়েছি।আমাদের ৫ টি এনজিও ব্যাংকে টাকা ঋণ নিয়েছি।আমরা ঋণের টাকা পরিশোধ করতে পারছি না।যেদিন ঘর-বাড়ি পুড়ে যায় তার আগের দিন ৫০ হাজার টাকা আশা নামের এক এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছিলাম। সে টাকাগুলো  আগুনে পুরে গেছে।অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীরা সরকারের নিকট আর্থিক সহায়তা চাচ্ছেন।

ওই এলাকার রঞ্জু নামে এক প্রতিবেশী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।আমরা তাদের খাদ্য সামগ্রি দিয়ে সহযোগিতা করছি। তবে সরকারের পক্ষ থেকে তাদের ঘরের ব্যবস্থা করা দরকার।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন,অগ্নিকান্ডের ঘটনায় খতিগ্রস্থ পরিবারকে আমাদের পক্ষ থেকে সার্বিক দিক থেকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর