মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

২০০৫ সালে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিন্না আলমাজির নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩ জেলায় একযোগে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদিন (জেএমবি) দ্বারা সিরিজ বোমা হামলা চালায়। দেশব্যাপী পরিকল্পিত এই ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর