মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে গতকাল সোমবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কালো ব্যাচ ধারণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,স্থানীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ,শোক রেলী,আলোচনা সভা,দোয়া-মিলাদ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ, কাঙালী ভোজসহ পৃথক পৃথক কর্মসুচী পালন করা হয়। সলঙ্গা থানা সদরে এ উপলক্ষ্যে সলঙ্গা থানা আওয়ামী লীগ,সহযোগী অঙ্গ সংগঠন,সলঙ্গা থানা প্রশাসন, সলঙ্গা ডিগ্রী কলেজ, সলঙ্গা মহিলা কলেজ, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল,আদর্শ ইসলামী কেজি স্কুল,শাহিন কোচিং সেন্টার,শাহীন ক্যাডেট স্কুল, ভিআইপি মডেল স্কুল, জাফর আলী একাডেমী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এ দিবসে পৃথক পৃথক কর্মসুচী পালন করেন। থানা সদরে সরকারি,বেসরকারি, আধাসরকারি,শায়ত্বশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক,বীমা, এনজিও সংগঠন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়। বিকেলে সলঙ্গা থানা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে থানা আ’লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা সভা,দোয়া, কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়। থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাননীয় এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। এ ছাড়াও থানার জি,আর ডিগ্রী কলেজ, ফুলজোড় ডিগ্রী কলেজ, মুরাদপুর ফাজিল মাদ্রাসা,বিভিন্ন উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক,উপ- স্বাস্থ্যকেন্দ্র,তহশীল অফিস যথাযথ ভাবে বিনম্র শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর