মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শনিবার বিকালে ৬ টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
আটকৃত বৃদ্ধ আমজাদ হাজী(৬৫) হামকুড়িয়া গ্রামের শেখপাড়ার মৃত ছবির উদ্দিন হাজীর ছেলে ।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, শনিবার বিকালে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে আমার মেয়ে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে শাপলা ফুল তোলার জন্য গেলে, লম্পট আমজাদ হাজী গ্রামের শেখপাড়ার গনি বিএসসির পুকুরপাড়ে তাকে শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
বাড়িতে আসার পর মেয়েকে অনেকটা দুর্বল মনে হচ্ছিল।
এছাড়া প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হলে- মেয়েকে জিজ্ঞেস করলে- সে আমাদের বলে, শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে- তাকে পুকুরপাড়ে ডেকে নিয়ে আমজাদ হাজী তার লজ্জাস্থানে আঙ্গুল দিয়ে যৌণ নিপিড়ন করেছে।
পরে স্থানীয়রা গিয়ে লম্পট হাজী আমজাদ হোসেনকে পিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।
স্থানীয়রা জানান, লম্পট আমজাদ হাজী(৬৫) এর আগেও একাধিক এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এছাড়া পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলো, যৌন কেলেঙ্কারীর দায়ে আমজাদ হাজী জেলও খেটেছেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি  শিশু যৌন নিপীড়ন ও নির্যাতন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী যৌন নিপীড়ক আমজাদ হাজীর চরম শাস্তি চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর