মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” – এ প্রতি পাদ্য নিয়ে – সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে।
সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে -অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহসীন তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, ডেপুটি কো- অর্ডিনেটর কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা প্রমূখ।
স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম।
এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু’র সোনার বিনির্মাণে যুব সমাজকে সুশিক্ষা অর্জন করার পাশাপাশি বিভিন্ন ট্রেডে ভালো প্রশিক্ষণ নিলে ভালো কর্মসংস্থান হবে। এতে উদ্যোক্তা সুফল ভোগ করবে এবং আগামী প্রজন্মরা মাথা উঁচু করে দাঁড়াবে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ দেউলিয়া হওয়ার কোন সম্ভবনা নেই । বহিরবিশ্বে জ্বালানি তৈলের দাম বৃদ্ধিতে, দেশে জ্বালানি তৈল দাম বৃদ্ধি হয়েছে দাম কমলে দেশও দাম কমবে সব ঠিক হয়ে যাবে । বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মহিউদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রশিক্ষণার্থীরা, প্রশিক্ষণ প্রাপ্তরা ও উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর