বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহরে কাঁচা মরিচের ঝাঁলালো দাম; লাফিয়ে বাড়ছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৫:২৯ অপরাহ্ন

চাটমোহর উপজেলা সদর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে কাঁচা মরিচের খুচরা কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এবছর বর্ষা মৌসুমে বর্ষা না হওয়ায় কাঁচা মরিচের ফলন কমেছে। পাশাপাশি প্রচন্ড রোদের তাপে অধিকাংশ মরিচ ক্ষেতের গাছ শুকিয়ে মরে গেছে। স্থানীয়ভাবে উৎপাদন করা কাঁচা মরিচে চাহিদা পুরণ না হওয়ায় পাইকারীভাবে বাজারে মরিচ আমদানী করতে পরিবহন খরচাও বেশি। দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব ও প্রচন্ড তাপদাহ সহ বর্ষা না হওয়ার কারনে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বৃহঃবার (১১ আগস্ট) উপজেলা সদর বাজার, হান্ডিয়াল, ছাইকোলা ও মির্জাপুর হাট ও বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খুচরা ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম রাখা হচ্ছে ৬০ টাকা। সে হিসেবে কেজি প্রতি দাম পরছে ২শ ৪০ টাকা। গত সপ্তাহে এই মরিচের দাম ছিল দুইশত টাকা।
এদিকে উপজেলার বিভিন্ন হাট বাজারে খুচরা সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁরশ- প্রতিকেজি ৪০ টাকা, বেগুন কেজি ৪০ টাকা, মূখীকচু কেজি ৩০ টাকা, পটল কেজি ৩০ টাকা, ঝিঙে কেজি ৩০ টাকা, ধূমা কেজি ৩০টাকা, পেঁপে কেজি ৩০ টাকা, আলু কেজি ৩০ টাকা, পেয়াজ কেজি ৪৫ টাকা, কাঁচকলা হালি ১০-১৫ টাকা, আদা কেজি ৮০-৯০ টাকা। উপজেলার নিম্ন আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজি কেনা অসম্ভব হয়ে পড়ছে।
হান্ডিয়াল বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকা, অনাবৃষ্টি ও পরিবহন খরচ বেশি হওয়ায় সরবরাহ এবং চাহিদা অনুযায়ি সকল সবজি কেজি প্রতি ৫ টাকা থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর