মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালাল আটক

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় নগদ ২৫ হাজার ৭৭০ টাকা ও ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম ও ৪টি মুঠোফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশের সরাপুর গ্রামের মো. সমশের আলীর ছেলে ইমন আলী (২৫), সদর উপজেলার মুজিব সড়কের মৃত আব্দুল করিম খানের ছেলে মো. আব্দুস সালাম খান (৫০), পৌর এলাকা মালশাপাড়া মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে আনন্দ হাসান (২৬) ও শাহজাদপুর উপজেলার চর-নবীয়া গ্রামের মো. জিনাত আলী মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসম তাদের কাছ থেকে ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম, নগদ ২৫ হাজার ৭৭০ টাকা এবং মুঠোফোনসহ বিভিন্ন নথি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে। এছড়া আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর