মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে চোরাই গরুসহ ৪ চোর আটক

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে চুরি করা গরু পিকআপে করে নিয়ে যাওয়ার সময় গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মিনি ট্রাকও উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলো- বগুড়ার শাজাহানপুরের চন্ডিবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৬), সিরাজগঞ্জের রায়গঞ্জের রামকৃষ্ণপুর কোদলা গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে আক্তার মন্ডল (৫০), সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ফরিদুল শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও টাঙ্গাইলের তেজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৪৫)।

আজ রবিবার (৭ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, শনিবার (৬ আগষ্ট) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৪টি গরুসহ ৪ চোরকে আটক করা হয়েছে। ওসি মোসাদ্দেক হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে রাতে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চোররা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ দ্রুত গিয়ে তাদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪টি গরু ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকা নেওয়ার জন্য বগুড়া থেকে গরুগুলো পিকআপে তোলেন তাঁরা। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর