মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার বনপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম ফিরোজ কবির (৪২)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালীয়া বাজার এলাকার বাসিন্দা। বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন তিনি। জুম্মার নামাজ শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ব্যাটারিচালিত অটো ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘দুপুরে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে ফিরোজ কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তাঁর মৃত্যু হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর