মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় বজ্রপাতে আ: জাব্বার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ রবিবার (৩১ জুলাই) বিকেলে থানার ধুবিল ইউনিয়নের চুনিয়াখাড়া খোলা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় সাদেক আলী (৪০) নামে আরেক কৃষক আহত হয়েছেন এবং দুটি ছাগল মারা গেছে বলে জানা যায়। বজ্রপাতে নিহত আব্দুল জাব্বার (৪৫) সলঙ্গা থানার চুনিয়াখাড়া গ্রামের মৃত কদম (মেছের) আলীর ছেলে। আহত কৃষক সাদেক আলী রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের সাহেদ আলীর ছেলে। স্থানীয়রা সাদেক আলীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ওয়ার্ড মেম্বর মনোয়ারা জানান, বিকেলে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁরা দুজন একই সাথে মাঠের মধ্যে গরু চড়াচ্ছিলো। বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই আ: জাব্বার মারা যান এবং সাদেক আলী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর