মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ১ গৃহবধূ আহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চাটমোহর উপজেলাধীন ফৈলজানা ইউনিয়নের বিভিন্নস্থানে বজ্রপাতের ঘটনায় দুজন কৃষক ও একটি গরুর প্রাণহানি এবং জনৈক গৃহবধূ আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৩১ জুলাই) বেলা আড়াইটার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, হঠাৎ ঘন মেঘে ছেয়ে যায় চাটমোহরের আকাশ। মূহুর্তের মধ্যে বৃষ্টিপাতের পাশাপাশি বিকট শব্দে ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি উত্তর মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যাওয়া কচুগাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে কৃষক সাইফুল ইসলাম (৪২) এবং জমিতে পাট কাটতে যাওয়া একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০) নিহত হন।

অপরদিকে বজ্রপাতের ঘটনায় একই ইউনিয়নের আটলংকা নতুনপাড়া গ্রামে সড়কের পাশে স্থানীয় কৃষক আকরাম হোসেনের একটি ষাঁড় গরু মারা গেছে। এছাড়াও বজ্রপাতে পবাখালি গ্রামের মো. সুরুজ প্রাং এর স্ত্রী লতা খাতুন (২২) আহত হয়েছেন।

এ সময় তিনি ঘরেই অবস্থান করছিলেন। তিনি মাঝে মাঝে জ্ঞান হারাতে থাকায় দ্রুত তাকে পাবনা জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই এলাকায় বজ্রপাতে হতাহতের ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক নেমে এসেছে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর