মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

শাহজাদপুরে প্রতিষ্ঠার পর এই প্রথম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

সুজন খান, শাহাজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

 কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের বিশ্বকবির নামাঙ্কিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
৩০ শে জুলাই (শনিবার) এ-ইউনিট (বিজ্ঞান বিভাগ)-এর পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মতো সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে দুইটি কেন্দ্রে (শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) পরীক্ষাগ্রহণ শুরু হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩,৩২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আগমন উপলক্ষে শাহজাদপুরজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে পরীক্ষাগ্রহণকে নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শাহজাদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো  বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
 রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বললে তাঁরা সন্তুষ্টচিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, যদিও এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা তথাপিও এটি একটি উৎসব। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয়  জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ শাহজাদপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা এমনি করেই পাশে থাকবেন।
উল্লেখ্য সারাদেশে GST গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ-ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি (এ, বি, সি) ইউনিটে সর্বমোট ৫৮১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর