মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজির যাত্রী এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ধানগড়া-বাগবাটি আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা মসজিদের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা শিক্ষক মুফতি মনিরুল ইসলাম সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদরাসার শিক্ষক।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আহমেদ জানান, শিক্ষক মনিরুলসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ধানগড়ার দিকে যাচ্ছিল।

পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিক্ষক মনিরুল। এ ঘটনায় আহত হয় অটোরিকশার আরও তিন যাত্রী। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর