মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে ভটভটির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ভটভটির ধাক্কায় আরিফ হোসেন (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়কের আগ্রাণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ওই কোম্পানির কর্মকর্তা চন্দন কুমার বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে আমি ও আরিফ মোটরসাইকেলে করে যাওয়ার সময় আগ্রান বাজার এলাকায় স্কয়ার টয়লেট্রিজের পণ্য ডেলিভারির আলোবিহীন ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আরিফ মারাত্মকভাবে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

চন্দন কুমার অভিযোগ করে বলেন, ‘একটি কোম্পানির আলোবিহীন এসব গাড়ি রাস্তায় চলাচল করে কীভাবে? এসব গাড়ির কারণেই রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর