মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেওয়ানগঞ্জে পরাজিত পৌর কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা করেছে পরাজিত আরেক প্রার্থী ও তার সমর্থকরা। হামলায় একজন কাউন্সিলর প্রার্থী ও তার একজন আত্মীয় আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দেওয়ানগঞ্জ পৌরসভার মালিপাড়া গ্রামে নির্বাচনী এই সহিংসতার ঘটনা ঘটে।
বুধবার শান্তিপূর্ণ পরিবেশে দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প প্রতীকে ৪৩১ ভোট পেয়ে পরাজিত হন মালিপাড়া গ্রামের জ্যোতিময় চন্দ নারু এবং একই গ্রামের খালেকুজ্জামান খোকন ব্লাকবোর্ড প্রতীকে ৩২০ ভোট পেয়ে পরাজিত হন।
পরাজিত প্রার্থী জ্যোতিময় চন্দ নারুর অভিযোগ, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত অপর প্রার্থী খালেকুজ্জামান খোকন ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা করেছে। হামলাকারীরা বাড়ির মহিলাদের গালিগালাজ করেছে। ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জ্যোতিময় চন্দের আত্মীয় অঞ্জন সাহা বাড়ির মহিলাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন।
তারা দুজনই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ত্রিপল নাইনে কল দিলে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জ্যোতিময় চন্দ নারু দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ মোহন চন্দের পুত্র। আর আহত অঞ্জন সাহা স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অলক সাহার পুত্র।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মহব্বত কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত পরাজিত কাউন্সিলর প্রার্থীর কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর