মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

৯ম বর্ষ পদার্পণে “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের কেক কর্তন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

একটি মানব সেবামুলক ও স্বেচ্ছাসেবী “প্রিয় সলঙ্গার গল্প” নামে ফেসবুক পেইজের ৮ বছর পেরিয়ে ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কর্তণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৫ টায় হাজী মার্কেট (৩য় তলায়) সলঙ্গা ফাস্ট ফুড এন্ড বিরিয়ানি হাউস কনফারেঞ্জ কক্ষে বিশিষ্ট সমাজ সেবক,উপদেষ্টা কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে কেক কর্তণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চীফ এডমিন শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন খান,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,প্রভাষক তাজ উদ্দিন,আব্দুল হান্নান শাহ,লোকমান হোসেন,শিক্ষক আবদুস সালাম,শিক্ষক হাফিজুর রহমান,হোসেন আলী প্রমুখ।বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, গ্রপের চীফ এডমিন শাহ আলম জানান,ঐতিহাসিক সলঙ্গার ইতিহাস,ঐতিহ্য,সশ্ভাবনা,জন কল্যাণ, জনদুর্ভোগ,শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি,দু:খী মানুষদের কথা,তুলে ধরাই এ গ্রুপের কাজ। ২০১৪ সালের ২৭ জুলাই এই দিনে তার সুযোগ্য ছাত্র সুমন পোদ্দার “প্রিয় সলঙ্গার গল্প” নামে ফেসবুক পেইজটি ওপেন করেন। এরপর হারুন অর রশিদ,শাহিদুল ইসলাম,সুমন আহমেদ, রাজু আহমেদ,তুষার তালুকদার,হালিমা খাতুন,কায়সার আজম,মনজুরুল হক,সজীব আহমদ জয় সহ অসংখ্য তরুণদের সাথে নিয়ে এবং উপদেষ্পা মোখলেছুর রহমান, কে এম আমিনুল ইসলাম হেলালের সহযোগীতা ও পরামর্শে হাটিহাটি পা পা করে বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২,৪৭১ জন। গ্রুপের সদস্যদের অর্জিত অর্থ ও সকলের সার্বিক সহযোগীতায় ইতিমধ্যেই তারা স্বেচ্ছায় রক্তদান,শীত বস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,শিক্ষাপোকরণ বিতরণ,টিউবওয়েল,টিন বিতরণ সহ বিভিন্ন সমাজসেবা মুলক কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর