মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চাটমোহর উপজেলা পরিষদ চত্ত্বরস্থ আবাসিক এলাকার একটি খুঁটিতে উঠে বিদ্যুৎ লাইনে কর্তব্যরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মরত রনি মিয়া (৪৪) নামের লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আকষ্মিক এই দুর্ঘটনায় রনি মিয়া বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়েন। সহকর্মীর দেয়া সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা রনি মিয়াকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি, পাবনা পবিস-১ এর কর্মকর্তা পরিদর্শন করেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তর সূত্রে জানা যায়, নিহত রনি রাজশাহী জেলার পবা উপজেলার ঝুঝকাই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বিগত প্রায় ৯ বছর পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান পদে চাকুরি করেছেন। বর্তমানে গ্রেড-১ লাইনম্যান হিসেবে পাবনা পবিস-১ এ কর্মরত ছিলেন।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর