মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে অনুষ্ঠিত সন্মেলনে সভাপতি পদে সুজিত কুমার ঘোষ ও রতন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৷ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৷ আর প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু ৷ এ সময়ে আরো উপস্থিত ছিলেন স্বপন স্যানাল , এ্যাড. কল্যাণ কুমার সাহা , হীরক গুণ , উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কুমার দত্ত, সাধারণ সম্পাদক বাবলু ভৌমিক প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর