মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৬টি ঘরের চাবি হস্তান্তর

চৌহালী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

তৃতীয় ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২১ জুলাই ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমিসহ গৃহ হস্তান্তরের কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় ভূমিহীন ও গৃহহীন ২৬ হাজার ২২৯ টি পরিবারকে ঘর হস্তান্তর করেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ যেন ভূমিহীন-গৃহহীন না থাকে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমির ওপর নিজের ঘর হস্তান্তর করা হয় ৷

এদিকে তারই ধারবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় ভুমিহীন ও গৃহহীন ৬টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও পিআইও মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,থানার ওসি হারুন অর রশিদ, আ’লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার,চৌহালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন,প্রকৌশলী সাখাওয়াত হোসেন , সদর ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, মুক্তিযোদ্বা ,সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর