মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত রাত আনুমানিক ১০ টার দিকে বাড়ি যাবার পথে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে উপজেলার  শ্যামলীপাড়ায়  অবস্থিত পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ  আতিকুল ইসলাম এবং মোঃ আব্দুল জব্বারকে হঠাৎ ১৫/২০ জন অজ্ঞাত ব্যাক্তি তাদের দুজনকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং অতর্কিত ভাবে তাদের উপরে  হামলা চালায়। উল্লাপাড়া উপজেলার সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান জানান এ প্রতিবেদককে জানান-  অধ্যক্ষ আতিকুল ইসলাম ও তার সংঙ্গে থাকা আব্দুল জব্বারকে  রড ও লাঠি দ্বারা পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে । স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার কেয়ার হসপিটালে ভর্তি করলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাদের জেলার অন্য একটি বে-সরকারী  হসপিটালে হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে-  অধ্যক্ষের মাথা ফেটে অতিরিক্ত  রক্তক্ষরণ হওয়ায়  আশংকাজনক  অবস্থায় তিনি  চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভিন্নবার্তাকে  সেল ফোনে জানান- এমন ঘটনা প্রাথমিক ভাবে শোনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে  রাতেই আমরা  উল্লাপাড়ার বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করেছি। তবে এখন পর্যন্ত মামলা সংক্রান্ত  কোন অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর