মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাঁথিয়ায় ইউপি নির্বাচনে স্বতন্ত প্রার্থীর মাইক জব্দ

শামীম আহমেদ, সাঁথিয়া প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা সাঁথিয়া উপজেলার করমজা ইউপি নির্বাচনের আনারস মার্কা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ শামসুর রহমানের নির্বাচনী প্রচারনার মাইক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ জুলাই) বেলা এগারোটার দিকে করমজা ৭ নং ওয়ার্ডের শামুকজানি থেকে মাইক জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মনিরুজ্জামান।

সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ শামসুর রহমানের নির্বাচনী প্রচারনার মাইক বাজিয়ে আসছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পরলে মাইক জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জরিমানার আওতায় আনা হবে বলে জানা যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মনিরুজ্জামান ইউনিয়নের নির্বাচনী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন হাটবাজারে ইউপি সদস্যদের দেয়ালে লাগানো পোষ্টারগুলো ছিরে ফেলেন।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যে প্রার্থীই করবে তাকেই শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর