মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় স্ত্রী নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় নিলুফা খাতুন ( ৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) সকালে উপজেলার বিষ্ণুপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলুফা বিষ্ণুপুর এলাকার কৃষক শহীদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আলী নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। সকালে তার জন্য খাবার নিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্ত্রী নিলুফা।

এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ।

নিহতের স্বামী শহীদ আলী বলেন, খুব ভোরে আমি কৃষি জমিতে কাজ করতে গেছি। বাড়িতে আসতে দেরি হবে বলে স্ত্রীকে ফোন করে সকালের খাবার নিয়ে আসতে বলি। খাবার নিয়ে আসার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এর আগেও এই রুটে অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেজন্য রেললাইন পার হওয়ার সময় সাবধান হতে বলেছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কা লেগে পাশের খুঁটিতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে জিআরপির একটি টিম পাঠানো হয়েছে। তারা এসে প্রতিবেদন দিলে সেটার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর