রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সাপাহারে ৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ১ ও ২ টি গাঁজার গাছ সহ আটক ২

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহারে থানা পুলিশের তৎপরতায় ৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ টি গাঁজা গাছসহ আটক:২
থানার অফিসার ইনচার্জ ওসি আল মাহমুদ জানান,৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হতে সন্ধ্যার দিকে এসআই মানিক হোসেন ও এসআই মুস্তাফিজুর রহমান সঙ্গীও ফোর্স সহ মান্দা উপজেলার মইনোম গ্রামের মোযাহারুল ইসলাম এর ছেলে মোদাচ্ছের(৩৫) ও পরবর্তীতে রাত আড়াইটার দিকে এসআই মুস্তাফিজুর রহমান ও এস আই রবিউল ইসলাম সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার  রায়পুর স্কুল পাড়া গ্রাম হতে দুইটি গাজার গাছ সহ শামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন ওরফে কাহু(৪১) কে গ্রেফতার করেন।
গ্রেফতার কালীন সময়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ  নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও  সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমারের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করেন।
একজন ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ গ্রেফতার কৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দেখিয়ে বুধবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর