রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বেনাপোল গোগা সীমান্ত থেকে প্রায় ১৮ কেজি ভারতীয় রুপা আটক করেছে বিজিবি

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটা মোটরসাইকেল আটক করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা।

বুধবার (৬ই জুলাই) দুপুরে গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এই চালান আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোরের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদে গোগা বিওপি’র টহলদল গোগা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করেন। চোরাকারবারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করলে মোটর সাইকেলসহ ১৭.৯ কেজি (১৫৩৯.৪ ভরি) ভারতীয় রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার এবং মোটর সাইকেলের আনুমানিক বাজারমূল্য-২৫,০৯,১০০/- (পঁচিশ লক্ষ নয় হাজার একশত) টাকা।

আটককৃত রুপা এবং মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর