মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তাড়াশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ রূপ

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

তাড়াশ উপজেলার গ্রামগুলোতে বিদ‍্যুতের লোডশেডিং ভয়াবহ রুপ নিয়েছে যে কোনো সময় বিদ‍্যুৎ চলে যায় এলাকায় একটানা এক ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এতে আষাঢ়ের ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।
গ্রাম ছাড়া শহর এলাকাতেও ইদানীং লোডশেডিং আবারও দেখা দিয়েছে।
গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি ও শহরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো বলছে, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ঘাটতির কারণে লোডশেডিং করতে হচ্ছে।
পল্লী বিদ্যুতের গ্রাহক তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আঃ সামাদ আলম বলেন, প্রতিদিন বিদ্যুৎ সকালে চলে যায় এবং রাত ১০টার ভেতরে মাঝেমধ্যে আসে। এই কারণে ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়ছে। কৃষিকাজেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। গভীর রাতে বিদ্যুৎ না থাকায় সিসিটিভি বন্ধ থাকে, এই সুযোগে চুরি ডাকাতির পরিমাণও বেড়ে যাচ্ছে।
হামকুরিয়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম  বলেন, আগের মতো আবারও লোডশেডিং নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ গেলে আর আসে না। সেই আগের মতো লোডশেডিংয়ের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। প্রায় মাসখানে ধরে বিদ্যুতের সমস্যা খুব বেশি হচ্ছে।
একই উপজেলার মহেশরৌহালী গ্রামের মান্নান বলেন, সকাল থেকে এক ঘণ্টা বিদুৎ থাকলে দুই ঘণ্টা থাকে না, এইভাবে চলতে থাকে। সন্ধ্যার পরে যায় আর আসে রাত নয়টার পর। আবার আধা ঘণ্টা পরে চলে যায় রাত এগারোটার পরে আসে। আবার বারোটার পরে যায় ফজরের পরে আসে। দিন রাত মিলিয়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায় না।
বিরল গ্রামের সাইফুল ইসলাম বলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে বিরলবাসী। দুঃসহ গরমের সঙ্গে দিনে-রাতে চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনা ভালো করে করতে পারছে না ছাত্র-ছাত্রীরা।
মঙ্গলবার বিকেলে মহিষলুটি পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় ৫ লাখ। লোডশেডিংয়ের খুব খারাপ অবস্থা। গ্যাস ঘাটতির কারণে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। সিরাজগঞ্জ জেলায় পল্লী বিদ্যুতে ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে ঘাটতি ১৫ মেগাওয়াট। মাঝে মধ্যে ঘাটতি বেড়ে যা
সোমবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে বিদ্যুৎ অফিসার   তাড়াশের জেনারেল ম‍্যানাজার দুঃখ প্রকাশ করে লোডশেডিংয়ের কারণ জানান।
ওই স্ট্যাটাসে, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।
তিনি বলেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এ পরিস্থিতিতে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর