মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চৌহালী সোনালী ব্যাংকে টাকা তুলতে গিয়ে মারপিটের স্বীকার গ্রাহক

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় খাষকাউলিয়া সোনালী ব্যাংকে টাকা তুলতে গেলে মারপিটের স্বীকার হোন
এক গ্রাহক। উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার আলতাফ হোসেনকে ০৩/০৭/২২ ইং তারিখ রোজ রবিবার বিকাল
আনুমানিক ৩ ঘটিকার সময় খাষকাউলিয়া সোনালী ব্যাংকে টাকা তুলতে গেলে আনসার এবং ব্যাংক কর্মরত
চেক ডেভিড কারী মনির হোসেন ভুক্তভোগী আলতাফ হোসেনকে রুম থেকে বের করে সিড়ি থেকে ফেলে দেওয়ার
অভিযোগ ওঠে।

প্রত্যক্ষ ভাবে ব্যাংকে সেবা নিতে আসা লোকদের কাছে জানতে পারা যায়, সার্ভেয়ার আলতাফ হোসেন ব্যাংকে
টাকা তুলার জন্য আসলে ব্যাংক ষ্টাফ মনিরের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সোনালী ব্যাংকের ডিউটিরত আনসার বেলাল এবং ব্যাংকে কর্মরত মনির দুইজন মিলে আলতাফ
হোসেনকে কিল- ঘুশি মেরে সিড়ি থেকে ফেলে দেন। এমতো অবস্থায় আলতাফ হোসেনের চিৎকার শুনে
মুক্তিযুদ্ধা আব্বাছ ও আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্মরত ডাক্টার তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং চেক-আপের জন্য পরামর্শ দেয়। ঘটনার সময় আগতরা বলেন,
এখানেই শেষ নয়, এছাড়াও নানান রকম অভিযোগ রয়েছে ব্যাংকে কর্মরত ম্যানেজারের বিরুদ্ধে। এক অনুসন্ধানে
জানা যায়,ব্যাংকে বিভিন্ন প্রকার লোন দিতে মোটা অংকের টাকা গুনতে হয় গ্রাহকদের কে তারা বলেন এখানে
রয়েছে অযোগ্য ম্যানেজার।

এ বিষয়ে ভুক্তভোগী আলতাফ হোসেন বলেন আমি টাকা তুলার জন্য ব্যাংকে গেলে চেক ডেভিড কারী মনির
হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ব্যাংকের আনসার এবং ব্যাংকের ষ্টাফ মনির হোসেন
আমাকে কিল-ঘুষি মারে এবং ধাক্কা দিয়ে সিড়ি থেকে ফেলে দেয় তখন আমি অজ্ঞান হয়ে পরি, পরে জ্ঞান ফিরে
দেখি আমি হাসপাতালে।

এবিষয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ সবুর খান বলেন ঘটনার সময় আমি বাহিরে ছিলাম, আমি বিষয়টি
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সাথে কথা বলে শেষ করবো।

আনসার ভি,ডিপির চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মান্নান বলেন আমার আনসার সদস্যরা কোন
দোষ করলে আমি ব্যবস্থা নিবো। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন
বলেন বিষয়টি আমি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নিবো।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা আনসার কমান্ডার সিফাত- ই জাহান জানান আমার আনসারের বিরুদ্ধে কোন
অভিযোগ পেলে আমি আইনগত ব্যাবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর