রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে যাবতজীবন সাজাপ্রাপ্তসহ দুই আসামীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
শুক্রবার দুপুরে সাভার আশুলিয়ার গাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামের মো. আজিম উদ্দিন এর ছেলে মো. নাজমুল হোসেন ও মো. জাহাঙ্গীর আলম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল-মামুন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালের নারী শিশু নির্যাতন মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত  আসামী নাজমুল হোসেন ও ২০১৮/১৯ সালের অর্থ আতœসাৎ মামলার সাজাপ্রাপ্ত  আসামী জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে আতœগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে  এস আই আব্দুল আলিম, মো. জাহাঙ্গীর আলম, এ এসআই খন্দকার আনিস উজ্জামান  ও মো. হাসান আলী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে সাভার আশুলিয়া গাজিপুর থেকে আটক করে। আটককৃত দুইজনকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর