মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। নিহত সিয়াম উপজেলার পাতাড়ী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের বজলুর রশিদের ছেলে ও সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী স্কুলের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেলে নিহত  সিয়াম সহ ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে উপজেলার দীঘিরহাটে পিকনিকের জন্য হাঁস কিনতে যায়। হাসঁ কিনে ফিরে আসার সময় নিশ্চিন্তপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যায়। এ সময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় সে গুরতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েআসে। সিয়ামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সিয়ামের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানার কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর