রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা-বেঁচার গোপন খবরে উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস সেতুর নীচ থেকে একই উপজেলার কালুরপাড় গ্রামের আব্দুল হালিম খানের ছেলে মাদক ব্যবসায়ী শরীফ খান (২২) ও ঘোড়ারপাড় গ্রামের রাজ্জাক খানের ছেলে মাদক ব্যবসায়ী আকরাম খানকে (২১) আট পিস ইয়াবাসহ শুক্রবার রাতে এসআই মো. মনিরুজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছে।
এ ঘটনায় এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ওই মামলায় শনিবার বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর