বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে আটঘরিয়ায় আনন্দ র‌্যালি

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ জুন, ২০২২, ৪:৪৮ অপরাহ্ন

আমাদের এই সোনার বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন ও উন্নয়নের প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ র‌্যালি বের করা হয়েছে।
এর আগে আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত  হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া ইউএনও মাকসুদা আক্তার মাসু, সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান।
শনিবার (২৫ জুন) সকালে  উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি মোটরসাইকেল
আনন্দ র‌্যালি উপজেলা প্রধান ফটকের সামনে থেকে আনন্দ র্্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আটঘরিয়া কড়ইতলা হয়ে আটঘরিয়া বাজার পাটি অফিসে এসে শেষ হয়।
আনন্দ র্্যালিতে অংশ গ্রহণ করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলান উদ্দিন,
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খাতুন, সাধারণ সম্পাদক শেফালী,
 পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পামেলা,  সাধারণ সম্পাদক পপি, ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম,  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ,  আ. লীগ নেতা বাঁধন, নাসিম আশরাফুল ইসলাম সহ
র‌্যালিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর