মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে বৃষ্টির সময় পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে হামিদা বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঝাওয়াইল ইউনিয়নের বেড়া ডাকুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃদ্ধ নুরুল ইসলাম স্ত্রী হামিদা বেগমকে নিয়ে দুপুরের দিকে ঢাকা থেকে বাড়ী ফিরেন। বিকেলবেলা হামিদা বেগম বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায়। এমন সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। হামিদা বেগম পানি থেকে পাড়ে ওঠার আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়।
এদিকে, বাড়ীর লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। পরে পুকুর পাড়ে গিয়ে পানিতে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ আইনগতভাবে বিষয়টি সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর