বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

হযরত মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি প্রতিবাদে ডেমড়া তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৯:০৮ অপরাহ্ন

পাবনার ফরিদপুর ডেমড়ায় মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডেমড়া ইউনিয়নের তাওহীদি জনতার  উদ্যোগে ডেমড়া ফুটবল খেলার মাঠ  থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  বাস স্ট্যান্ড গোল চত্বরে   এসে  এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃজুয়েল রানার  সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ডেমড়া কাদরিয়া ত্যাইবিয়া দাখিল মাদরাসার  সহ- সুপার মাওলানা আফজাল হোসেন। ডেমড়া কাদরিয়া তাইবিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন হাফেজ মোঃরফিকুল ইসলাম   কারি আবু ইউসুফ মাওলানা হাফেজ মোঃ আব্দুল আলামীন  প্রমুখ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন  । সভায় বক্তাগণ ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দায়িত্বশীল নেতা নবিন কুমার জিন্দাল সম্প্রতি মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করেছেন এর জন্য তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর